চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের বৈঠক - Mati News
Thursday, July 16

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের বৈঠক

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং মঙ্গলবার বেইজিংয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিপিভির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং অভ্যন্তরীণ বিষয়ক কমিশনের চেয়ারম্যান লে মিন ত্রি।

বৈঠকে ওয়াং হুনিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, চলতি বছরের এপ্রিলে দুই দেশের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ নতুন ঐকমত্যে পৌঁছেছেন, যা দুই দল ও দুই দেশের সম্পর্কের পাশাপাশি বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের উন্নয়নের জন্যও কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে।

ওয়াং আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন ভিয়েতনামের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি, চীন-ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে সিপিপিসিসি ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী।

অন্যদিকে, লে মিন ত্রি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকীতে অভিনন্দন জানান। তিনি বলেন, সি চিন পিংয়ের প্রস্তাবিত বিভিন্ন বৈশ্বিক উদ্যোগ এবং তাঁর নেতৃত্বে চীনের ধারাবাহিক অগ্রগতিকে ভিয়েতনাম গভীর শ্রদ্ধার সঙ্গে দেখে।

তিনি আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়নে ভিয়েতনাম চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে, চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের তাত্ত্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভিয়েতনাম-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে চায়।

সূত্র: সিএমজি

https://english.news.cn/20260714/1251d72101b74796a19e6c476183e009/DV0IislJuSZuhI4t.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *