চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ - Mati News
Saturday, November 14

চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ

চীনের বেইজিং ও হাইনান প্রদেশে আয়োজিত ‘প্রতিবেশী দেশগুলোর অভিন্ন ভবিষ্যৎ গঠনে যুব নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি ২০২৬’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ছয় তরুণ প্রতিনিধি।

১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে তারা মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। বিভিন্ন দেশের প্রায় ৮০ জন তরুণ আন্তর্জাতিক প্রতিনিধি এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

‘রিসার্চ সেন্টার ও বিল্ডিং এ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর হিউম্যানিটি’ এবং ‘হাইনান ইনস্টিটিউট ফর ফ্রি ট্রেড পোর্ট স্টাডিজ’-এর যৌথ উদ্যোগে এ আন্তর্জাতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া গভীর করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বৈশ্বিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদান রাখার সক্ষমতা জোরদার করাই এ কর্মসূচির লক্ষ্য।

কর্মসূচিতে বাংলাদেশের ছয় প্রতিনিধি হলেন—একেএম মাজহারুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আবুল হাসান, মো. রিয়াজুল ইসলাম, মো. ওয়াবিদুর রহমান এবং করিম আল জাহিন।

এ বছরের কর্মসূচির প্রতিপাদ্য ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও যুব নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি’। এতে উচ্চপর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক ফোরাম, বিশেষজ্ঞদের বক্তৃতা, বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এবং সাংস্কৃতিক বিনিময়সহ নানা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

এসব আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের শিক্ষাবিদ, পেশাজীবী, নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তি এবং তরুণ নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের আন্তসাংস্কৃতিক যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং চীনের উন্নয়ন অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় সম্পর্কে গভীর ধারণা অর্জনের সুযোগ তৈরি হবে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *