চীনে ফোসুন ছানইয়ি আন্তর্জাতিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন - Mati News
Tuesday, March 31

চীনে ফোসুন ছানইয়ি আন্তর্জাতিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন

ফোসুন ছানইয়ি আন্তর্জাতিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত ২৮ মার্চ ফোশান শহরে অবস্থিত ফোসুন ছানছেং হাসপাতালে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফোসুন হেলথের উদ্যোগে

এই মেডিকেল সেন্টারটি চীনের কুয়াংতং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া এবং বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় “দ্বিমুখী সংযোগ” কৌশলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেন্টারের চেয়ারম্যান ও সিইও হু হাং বলেন— আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার মূল শক্তি হলো বিশ্বমানের চিকিৎসা সম্পদের সংযোগ ও গভীর সহযোগিতা। দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে এই সেন্টার আন্তর্জাতিক পর্যায়ে সেবা দিতে প্রস্তুত।

প্রায় ২০,০০০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত আধুনিক এই মেডিকেল সেন্টারে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা। এখানে দক্ষিণ চীনে সীমিতসংখ্যক থাকা অ্যাকুরে সাইবারনাইফ সিস্টেম এম৬, ৮০০টিরও বেশি অস্ত্রোপচার সম্পন্ন করা, দা ভিঞ্চি সার্জিক্যাল রোবট এবং বিভিন্ন অর্থোপেডিক সার্জিক্যাল রোবট ব্যবহার করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

বিদেশি রোগীদের সুবিধার্থে এখানে রয়েছে বহুভাষিক অনুবাদ টিম এবং চীনা ও ইংরেজি ভাষায় দ্বিভাষিক মেডিকেল রেকর্ড ও সাইনেজ ব্যবস্থা, যা চিকিৎসা প্রক্রিয়াকে সহজ ও বাধামুক্ত করে।

এছাড়া, এই সেন্টারটি ৩০টিরও বেশি আন্তর্জাতিক বীমা কোম্পানির সঙ্গে সরাসরি বিলিং সুবিধা চালু করেছে এবং মার্কিন ডলার, হংকং ডলারসহ বিভিন্ন মুদ্রায় পেমেন্টের সুযোগ রাখছে। ভিসা ও মাস্টারকার্ড-এর মতো আন্তর্জাতিক কার্ড ব্যবহারের মাধ্যমে “ক্যাশলেস” সেবা গ্রহণ করতে পারবেন রোগীরা।

হাসপাতালটি এরইমধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে অফিস স্থাপন করেছে। পাশাপাশি নিয়মিত আন্তর্জাতিক বহুমাত্রিক পরামর্শ পরিচালনার মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা সেবা স্থানীয়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: সিএমজি

E:\Desktop\Desktop\OYSHI\2026\March\31.03.2026\659087176_122126581329038858_5317611736518093479_n.jpg

E:\Desktop\Desktop\OYSHI\2026\March\31.03.2026\658371499_122126581335038858_1031745214072338425_n.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *