জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নতুন `জাতিগত ঐক্য ও অগ্রগতি উন্নয়ন আইন’ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র উদ্বেগ প্রকাশকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। একইসঙ্গে দেশ দুটিকে তথাকথিত জাতিগত ইস্যু উস্কে দেওয়া এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশটি।
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘চীনের জাতিগত নীতিকে পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে সংশ্লিষ্ট দেশগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব দেশ চীনের অভ্যন্তরীণ প্রকাশ্য হস্তক্ষেপ করছে এবং দেশের জাতিগত সম্প্রীতি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা তীব্র বিরোধিতা করে চীন।’
সম্প্রতি কার্যকর হওয়া ` জাতিগত ঐক্য ও অগ্রগতি উন্নয়ন আইন’ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ উদ্বেগ প্রকাশের পর চীনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।
কুও চিয়াখুন বলেন, চীন বহু জাতিগোষ্ঠীর দেশ, ‘যেখানে সবার সমান মর্যাদা নিয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে বসবাস করছে। আইনের শাসন আরও শক্তিশালী হলে সব জাতিগোষ্ঠীর বৈধ অধিকার ও স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত হবে এবং জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে।’ এ ক্ষেত্রে চীনের অর্জন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ব্যাপক স্বীকৃতি পেয়েছে বলেও জানান তিনি।
সূত্র: সিএমজি




















