মে ৭, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দুই দেশ যোগাযোগ বজায় রেখেছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
বুধবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিন এ কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাম্পের চীন সফর নিয়ে বেইজিং ও ওয়াশিংটন যোগাযোগ রাখছে।’
লুৎফর/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি





















