সিচাংয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় উদ্ধারকারী দল - Mati News
Thursday, November 12

সিচাংয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় উদ্ধারকারী দল

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ভূমিকম্প-বিধ্বস্ত বাকেন কাউন্টিতে পৌঁছেছে দেশটির রাষ্ট্রীয় প্রকৌশল উদ্ধারকারী দল। বৃহস্পতিবার ‘চায়না আননেং কনস্ট্রাকশন গ্রুপ’ ৬০ জন উদ্ধারকর্মী ও ২৫টি বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছায়।

তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা, ত্রাণকেন্দ্র স্থাপন, ত্রাণসামগ্রী পরিবহন এবং জরুরি পদক্ষেপ গ্রহণ।

শহরের ভূমিকম্প ত্রাণ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেইজিং সময় রাত ১০টা ৩৩ মিনিটে নাগকু শহরের বাকেন কাউন্টিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

শুক্রবার ভোর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ১৬ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর এবং বাকি ৫৪ জন সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\1.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *