চীন ও রাশিয়ার মধ্যে বিচারিক সহযোগিতা জোরদারের আহ্বান - Mati News
Friday, October 23

চীন ও রাশিয়ার মধ্যে বিচারিক সহযোগিতা জোরদারের আহ্বান

চীন-রাশিয়া উভয় পক্ষ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করবে। পাশাপাশি বিচারকদের প্রশিক্ষণ ও বিচারব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করবে। এমন আশা প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও আইনবিষয়ক কমিশনের প্রধান ছেন ওয়েনছিং।

বৃহস্পতিবার বেইজিংয়ে রাশিয়ার সুপ্রিম কোর্টের চেয়ারম্যান ইগর ক্রাসলভের সঙ্গে সাক্ষাতে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছেন ওয়েনছিং আন্তঃসীমান্ত বিচারিক সহায়তার মান ও কার্যকারিতা বাড়ানো এবং আইনের শাসন-ভিত্তিক বহুপক্ষীয় মঞ্চগুলোতে সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন ।

অন্যদিকে, ইগর ক্রাসলভ বলেন, ‘দুই দেশের সম্পর্কের উচ্চপর্যায়ের উন্নয়নকে এগিয়ে নিতে রাশিয়া চীনের সঙ্গে বিচারিক ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত।‘

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *