দক্ষিণ চীন সাগরে রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমায় চীনা কোস্ট গার্ডের টহল - Mati News
Friday, October 2

দক্ষিণ চীন সাগরে রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমায় চীনা কোস্ট গার্ডের টহল

চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির কোস্ট গার্ডের একটি বহর দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও সংলগ্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করেছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই টহলের মাধ্যমে সংশ্লিষ্ট সামুদ্রিক এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে। রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও নানশা দ্বীপপুঞ্জের অংশ এবং চীন এগুলোর ওপর সার্বভৌমত্ব দাবি করে। চীনা কোস্ট গার্ড সারা বছরই এসব জলসীমায় নিয়মিত টহল, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

নিয়মিত টহলের পাশাপাশি বহরটি নৌচলাচল এবং কোনো জাহাজকে বাধা দেওয়া ও আটকে রাখার মতো বিভিন্ন মহড়া পরিচালনা করবে। একই সঙ্গে, রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী বিদেশি জাহাজকে হটিয়ে দিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় দিবস উপলক্ষে আইন প্রয়োগকারী কর্মকর্তারা জাহাজের ডেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *