‘মহাসচিব নির্বাচন প্রক্রিয়াটি জাতিসংঘের সংস্কার, উন্নয়ন এবং সদস্য রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থের সঙ্গে জড়িত। এমন একজন নতুন মহাসচিবকে চীন সমর্থন করবে, যিনি জাতিসংঘের সনদ মেনে চলবেন, দায়িত্ব পালনে সক্ষম, নিরপেক্ষ, সৎ এবং নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করবেন। মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করবে চীন।’
আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রার্থীদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
সূত্র: সিএমজি

















