নতুন যানবাহনের জ্বালানি খরচের মানদণ্ড শিথিল করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের - Mati News
Tuesday, October 27

নতুন যানবাহনের জ্বালানি খরচের মানদণ্ড শিথিল করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সেপ্টেম্বর ২৮: যাত্রীবাহী গাড়ি এবং হালকা ট্রাকের জন্য জ্বালানি খরচের নতুন মানদণ্ড প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে আগের প্রশাসনের নীতি বাতিল করে জ্বালানি খরচের মানদণ্ড উল্লেখযোগ্যভাবে শিথিল করা হবে। মার্কিন পরিবহন বিভাগ আজ (সোমবার) এ কথা জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন গণমাধ্যম বিশ্লেষকরা মনে করেন, এই পদক্ষেপ মার্কিন গাড়ি শিল্পের বৈদ্যুতিকীকরণের রূপান্তরের গতি কমিয়ে দেবে।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, নতুন জ্বালানি খরচের মানদণ্ড মার্কিন গাড়ি নির্মাতাদের জ্বালানি-সাশ্রয়ী বড় পিকআপ ট্রাক এবং এসইউভি তৈরিতে উৎসাহিত করবে। এতে স্বল্পমেয়াদে গাড়ি নির্মাতাদের মুনাফা হলেও দীর্ঘমেয়াদে তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রভাবিত হবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্যের মধ্যে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বিক্রি বিপুল পরিমাণে বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই সময়ে বৈদ্যুতিক গাড়ির রূপান্তরে যুক্তরাষ্ট্রের যে ধীরগতি দেখা যাচ্ছে, তা মার্কিন গাড়ি নির্মাতাদের বিদেশি প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে দেবে।

(রুবি/ফয়সল/সুবর্ণা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *