নিউজিল্যান্ডকে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের আহ্বান চীনের - Mati News
Wednesday, October 7

নিউজিল্যান্ডকে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের আহ্বান চীনের

সাইবার নিরাপত্তা ইস্যুতে চীনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান।

নিউজিল্যান্ডের সাইবার নিরাপত্তা সংস্থা চীনকে দেশটির সবচেয়ে ‘ধারাবাহিক ও সক্ষম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সাইবার হুমকি’ উল্লেখ করেছে—এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কুও চিয়াখুন এ মন্তব্য করেন।

নিউজিল্যান্ডের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র এনসিএসসি ২০২৬ সালের প্রতিবেদনে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তথাকথিত সাইবার তৎপরতার কথা বলা হয়েছে।

এ বিষয়ে কুও চিয়াখুন বলেন, চীন আইন অনুযায়ী হ্যাকিং-হামলার বিরোধিতা করে এবং এর বিরুদ্ধে দৃঢ়ভাবে ব্যবস্থা নেয়। একইসঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে সাইবার নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোরও বিরোধিতা করে চীন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *