মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর - Mati News
Thursday, October 8

মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর

চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নেভির ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছেছে। সেখানে চীনা দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় চীনা সম্প্রদায় এবং মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যসহ তিন শতাধিক মানুষ উষ্ণ অভ্যর্থনা জানান।

গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘থাংশান’, গাইডেড মিসাইল ফ্রিগেট ‘তাছিং’ এবং লজিস্টিক সাপ্লাই শিপ ‘থাইহু’ সমন্বয়ে গঠিত এই টাস্ক গ্রুপটি ২০২৫ সালের ১১ অক্টোবর এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে এসকর্ট মিশনের উদ্দেশে রওনা হয়েছিল।

এ সফরের মধ্য দিয়ে মিয়ানমারে তাদের নির্ধারিত দ্বিপাক্ষিক শুভেচ্ছা সফর শুরু করল। সফরকালে মিয়ানমারের সাধারণ জনগণ ও সামরিক বাহিনীর প্রতিনিধিরা বহরের জাহাজগুলো পরিদর্শনের সুযোগ পাচ্ছেন। এডেন উপসাগরে মিশন সফলভাবে শেষ করে দেশে ফেরার পথে চীনা নৌবহরটি সম্প্রতি বাংলাদেশও সফর করে।

সূত্র: সিএমজি

https://english.news.cn/20260924/12a67b1b32324590a411f23c02f48ac5/849a160ea1674dedad7426ffb19bd0f4.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *