পর্যালোচনা : ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা এবং প্রসঙ্গকথা - Mati News
Monday, April 13

পর্যালোচনা : ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা এবং প্রসঙ্গকথা

১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত, ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (সিআইসিপিই), চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে। এটি পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছরে চীনে অনুষ্ঠিত প্রথম বড় মেলা, এবং হাইনান মুক্ত-বাণিজ্য বন্দরে (এফটিপি) দ্বীপব্যাপী বিশেষ শুল্ক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর প্রথম বড় মেলা। চীনের প্রথম উচ্চমানের ভোগ্যপণ্যকে কেন্দ্র করে প্রথম জাতীয় পর্যায়ের মেলা হিসেবে সিআইসিপিই শুধুমাত্র ভোগের নতুন ধারা ও পরিবর্তন অনুধাবন এবং চীনের বিশাল বাজারের ব্যাপক সুযোগ অন্বেষণের একটি জানালাই নয়, বরং এটি চীনের উচ্চমানের উন্মুক্তকরণ নীতির একটি শক্তিশালী প্রমাণ।

আগের মেলার তুলনায় এবারের মেলার মোট প্রদর্শনী-এলাকা ১৩ হাজার বর্গমিটার বৃদ্ধি পেয়েছে;  আন্তর্জাতিক প্রদর্শনী-পণ্যের অনুপাত উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৬৫ শতাংশে; আর ২০০টিরও বেশি নতুন পণ্য উন্মোচন করা হবে এবার, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গত ৫ বছরের মেলায় মোট ৯২টি দেশ ও অঞ্চলের ৩৮০০টিরও বেশি কোম্পানি ও ১২ হাজারেরও বেশি ব্র্যান্ড অংশ নিয়েছে। এটি কেবল নতুন পণ্য প্রযুক্তি ও পরিষেবা প্রদর্শনের একটি বিশাল মঞ্চই নয়, বরং শিল্প উন্নয়ন প্রবণতা পর্যবেক্ষণের একটি ‘দূরবীন’ও বটে।

এখানে অত্যাধুনিক প্রযুক্তি ও ভোগের দৃশ্যকল্প ক্রমাগত নতুন উদ্ভাবনের স্ফুলিঙ্গ সৃষ্টি করে। এআই চশমা রিয়েল টাইমে ৮০টিরও বেশি ভাষা অনুবাদ করতে পারে, এবং লাইভ স্ট্রিম ও নেভিগেশনও করতে পারে; উড়ন্ত গাড়ি, চালকবিহীন ডেলিভারি ধারণা থেকে বাস্তব ব্যবহারে পরিণত হচ্ছে। এবারের মেলায় বিশ্বের শীর্ষস্থানীয় কিছু কনজিউমার ইলেকট্রনিক্স ও অত্যাধুনিক প্রযুক্তি কোম্পানি আকৃষ্ট হয়েছে। তারা এআই চশমা, এআই রোবট, স্মার্ট স্পোর্টস সরঞ্জামসহ একাধিক নতুন পণ্য উন্মোচন করবে। এআই’র ব্যাপক প্রয়োগ ভোগ-বাজারের রূপ ও অভিজ্ঞতাকে গভীরভাবে পুনর্নির্মাণ করছে। 

হাইনান ভোগ্যপণ্য মেলা শুধুমাত্র আন্তর্জাতিক উচ্চমানের পণ্য চীনে প্রবেশের একটি প্ল্যাটফর্ম নয়, বরং আরও বেশি ‘চীনা বুদ্ধিমত্তায় নির্মিত পণ্য’ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। কিছুদিন আগে চীনের মোটরসাইকেল প্রস্তুরকারক ‘চাং শুয়েই মোটরসাইকেল’ বিশ্ব সুপারবাইক চ্যাম্পিয়নশিপের দুই রাউন্ডের মূল প্রতিযোগিতায় শিরোপা জয় করে। এবারের মেলায় চাং শুয়েই মোটারসাইকেল অ্যাস্টন মার্টিন, বোম্বার্ডিয়ারের মতো বিশ্বখ্যাত ব্যান্ডগুলোর সাথে একসঙ্গে অংশ নেবে; বিশ্বকে ‘মেড ইন চায়না’ পণ্যের ক্রমাগত উন্নতি ও সামগ্রিক প্রতিযোগিতামূলক দক্ষতা প্রদর্শন করবে।

চীনা বাণিজ্য উপমন্ত্রী শেং ছিউ পিং বলেন, ভোগ্যপণ্য মেলা ভোগের মানোন্নয়নের প্রবণতার ‘দিকনির্দেশক বাতি’ হয়ে উঠেছে। এটা বিশ্বের উচ্চমানের ভোগ্যপণ্যের জন্য চীনা বাজারে প্রবেশের একটি দ্রুত চ্যানেল খুলে দিয়েছে; পাশাপাশি, ভোগের মানোন্নয়ন উত্সাহিত করা ও চীনের বিশাল বাজারের সম্ভাবনা উজ্জীবিত করার জন্য নিরন্ত নতুন চালিকাশক্তি সঞ্চার করছে। 

বর্তমান বিশ্বে বাজার‌ই সবচেয়ে দুর্লভ সম্পদ। গত বছর চীনে ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রির পরিমাণ ৫০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। ক্রয়ক্ষমতা সমতা অনুযায়ী গণনা করলে, এটি ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য বাজারে পরিণত হয়েছে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা চলাকালীন চীনে ভোগ্যপণ্যের মোট আমদানি ৯ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। আর পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় ‘উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং জয়-জয় সহযোগিতার নতুন পরিস্থিতি সৃষ্টি’ উন্মুক্ত সহযোগিতা, পারস্পরিক সুবিধা ও যৌথ বিজয়ের একটি স্পষ্ট সংকেত দিচ্ছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চীন একাধিক চ্যানেলের মাধ্যমে আরও বেশি উচ্চমাননের পণ্য আমদানি করবে, যা চীনের বিশাল বাজারকে সকল দেশের উদ্যোগগুলোর জন্য একটি বিরাট মঞ্চ এবং বৈশ্বিক উন্নয়নের সুযোগে রূপান্তরিত করবে।

২০২৫ সালের ১৮ ডিসেম্বর হাইনান মুক্ত-বাণিজ্য বন্দরে  দ্বীপব্যাপী বিশেষ শুল্ক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়। চীনা বাণিজ্য উপমন্ত্রী শেং ছিউ পিং বলেন, এটি চীনের অবিচলভাবে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করা এবং উন্মুক্ত বিশ্ব অর্থনীতি নির্মাণের একটি প্রতীকী উদ্যোগ। একইসঙ্গে, ভোগ্যপণ্য মেলাকে আন্তর্জাতিকীকরণ, বিশেষীকরণ ও বাজারীকরণের একটি নতুন পর্যায়ে পৌঁছে দিয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *