পেরুর নতুন প্রেসিডেন্টের অভিষেকে সি চিন পিংয়ের বিশেষ দূত - Mati News
Friday, July 31

পেরুর নতুন প্রেসিডেন্টের অভিষেকে সি চিন পিংয়ের বিশেষ দূত

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত ইন হ্যচুন পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পেরু সরকারের আমন্ত্রণে মঙ্গলবার তিনি এ অনুষ্ঠানে যোগ দেন।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইন হ্যচুন অনুষ্ঠানের আগে সোমবার পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা ফুজিমোরির কাছে পৌঁছে দেন।

সাক্ষাতে ইন হ্যচুন বলেন, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরুর সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অগ্রগণ্য। টানা ১২ বছর ধরে চীন পেরুর বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রধান রপ্তানি গন্তব্য।

তিনি আরও বলেন, দুই দেশের উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার প্রতীক ছানছাই বন্দর প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ বছর চীন ও পেরুর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে নতুন পেরু সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বেইজিং।

এদিকে, প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি প্রেসিডেন্ট সি চিন পিং-কে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার অভিষেক অনুষ্ঠানে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফুজিমোরি বলেন, পেরু চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দৃঢ়ভাবে ‘এক চীন নীতি’র প্রতি অঙ্গীকারাবদ্ধ। পাশাপাশি, পেরুর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকারও তিনি উচ্চ প্রশংসা করেন।

তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন এগিয়ে নিতে পেরু প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *