প্রথমবারের মতো বিদেশে ভারী গ্যাস টারবাইন রপ্তানি করল চীন - Mati News
Wednesday, September 16

প্রথমবারের মতো বিদেশে ভারী গ্যাস টারবাইন রপ্তানি করল চীন

বিশ্ববাজারে দীর্ঘদিনের আধিপত্য ভেঙে প্রথমবারের মতো নিজেদের তৈরি এফ-ক্লাস হেভি-ডিউটি গ্যাস টারবাইন বিদেশে রপ্তানি করেছে চীন। শুক্রবার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের তেইয়াং শহর থেকে কাজাখস্তানের উদ্দেশ্যে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ‘জি৫০’ টারবাইন বহনকারী ট্রাক রওনা হয়।

তোংফাং টারবাইন কোম্পানি লিমিটেড বিকশিত এই টারবাইনটি কাজাখস্তানের একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অংশ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো চীনা প্রযুক্তির হেভি-ডিউটি গ্যাস টারবাইন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করল।

কোম্পানির উপ-জেনারেল ম্যানেজার লি হ্য জানান, এই প্রকল্পের আওতায় তারা টারবাইনের লাইফ সাইকেল বা দীর্ঘমেয়াদি সেবাও প্রদান করবেন। এ ছাড়া স্থানীয় আবহাওয়া ও কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এয়ার ইনটেক এবং রোটর সিস্টেমের মতো যন্ত্রাংশগুলোতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন এবং মেকানিক্যাল ড্রাইভের ক্ষেত্রে হেভি-ডিউটি গ্যাস টারবাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত এফ-ক্লাস এই টারবাইনগুলো প্রায় ১ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে পারে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *