মার্চ ২১,সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরপান শহরে শুক্রবার বিশ্বের বৃহত্তম ‘কয়লা থেকে ইথিলিন গ্লাইকল’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এই প্রকল্পে মোট বিনিয়োগ ২৫ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান। প্রকল্পটি সম্পন্ন হলে এখান থেকে বছরে ২৪ লক্ষ টন উচ্চমানের ‘পলিস্টার-গ্রেড ইথিলিন গ্লাইকল’ উৎপাদিত হবে।
মূল পণ্যের পাশাপাশি এখান থেকে ডাইমিথাইল কার্বোনেট এবং কয়লা-ভিত্তিক ইথানলের মতো উচ্চ-মূল্যের উপজাত পণ্যও পাওয়া যাবে।
৩০ মাস সময়সীমায় নির্মাণ শেষে প্রকল্পটি ২০২৮ সালের শেষ নাগাদ পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে।
রাসেল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি
s 




















