উজবেকিস্তানের প্রেসিডেন্ট-কার্যালয়ের পরিচালক সায়্যিদা মিরজিয়োয়েভা, আজ (বুধবার) বেইজিংয়ে, চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লে চি’র সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে চাও লে চি বলেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের কৌশলগত নেতৃত্বে, চীন-উপবেকিস্তান কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হয়েছে এবং বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে। পাশাপাশি, নতুন যুগের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হয়েছে।
তিনি আরও বলেন, চীন উজবেকিস্তানের সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার, এবং সার্বক্ষণিক পারস্পরিক কল্যাণকর সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক। এনপিসি উজবেকিস্তানের আইনগত সংস্থাগুলোর সাথে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় জোরদার করতেও আগ্রহী।
জবাবে মিরজিয়োয়েভা বলেন, উজবেকিস্তান দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলবে এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। তাঁর দেশ দু’দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ জোরদার করতে এবং অর্থনীতি, পরিবহন, শিক্ষা ও সন্ত্রাসদমনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি



















