বৈশ্বিক শাসনব্যবস্থায় ঐকমত্যকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতার - Mati News
Thursday, November 12

বৈশ্বিক শাসনব্যবস্থায় ঐকমত্যকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতার

বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে আন্তর্জাতিক ঐকমত্যকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের প্রেক্ষাপটে বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনা এবং প্রযুক্তির নিরাপদ ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

চীনের হ্যপেই প্রদেশের সিয়ং’আন নিউ এরিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী ‘বিশ্ব শাসনব্যবস্থা ফোরাম’ রোববার শেষ হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ কর্মকর্তা অংশ নেন। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার, সহযোগিতা পুনর্গঠন এবং বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হয় ফোরামে।

পাশাপাশি চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্লাউস শোয়াব বলেন, চীন এখন আন্তর্জাতিক অঙ্গনে আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করছে। শহরটি দক্ষতা ও আনন্দময় জীবনযাপনের বিষয়গুলোকে উদ্ভাবনী উপায়ে একত্র করেছে।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ বৈশ্বিক শাসনব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানবসমাজকে নতুনভাবে রূপ দিচ্ছে। এই প্রযুক্তিগুলো কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না। আমাদের দ্রুত প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে প্রযুক্তিগুলো—জনকল্যাণে ব্যবহৃত হয় এবং মানুষের জন্য শুধু ঝুঁকি নয়, নতুন সুযোগও সৃষ্টি করে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *