ব্রুনাইয়ে গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Mati News
Thursday, July 30

ব্রুনাইয়ে গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রুনাইয়ে চীনের গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় ব্রুনাইয়ে অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে মুয়ারা বন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্রুনাইয়ে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিরক্ষা এটাসে তাই ছিলিন তার বক্তব্যে বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে। পাশাপাশি বিশ্বশান্তি রক্ষা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, সমুদ্রপথে নিরাপত্তা প্রদান এবং মানবিক ত্রাণ কার্যক্রমে চীন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

সংবর্ধনা অনুষ্ঠানে পিএল’র বৈশ্বিক শান্তি প্রচেষ্টার ওপর একটি আলোকচিত্র প্রদর্শনীও করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পিএলএ’র অর্জন এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় এর ভূমিকার উচ্চ প্রশংসা করেন। একই সঙ্গে তারা দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সামরিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: সিএমজি

Chinese Embassy Marks 99Th Anniversary Of PLA Founding

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *