মাদক ও সাইবার অপরাধ দমনে চীন-যুক্তরাষ্ট্রের সহযোগিতা সফল: চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় - Mati News
Wednesday, July 29

মাদক ও সাইবার অপরাধ দমনে চীন-যুক্তরাষ্ট্রের সহযোগিতা সফল: চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়

মাদক পাচার, টেলিকম ও অনলাইন প্রতারণা এবং পলাতক আসামি ধরার মতো বিভিন্ন ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা সফল হয়েছে বলে জানিয়েছে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

মাদকবিরোধী অভিযানে চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে মাদক চোরাচালান, পাচার এবং নতুন ধরনের মাদক উপাদানের অবৈধ পরিবহনের সঙ্গে জড়িত কয়েকটি মামলার তদন্ত করেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সক্রিয় কিছু মাদক পাচারের পথ বন্ধ করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া চীন, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যৌথ অভিযানের মাধ্যমে দুবাইয়ে টেলিকম ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ২৭৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধী চক্রের নেটওয়ার্ক দুর্বল করা হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *