যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হওয়ার সম্ভাবনা 'খুবই বেশি': ট্রাম্প - Mati News
Wednesday, July 1

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’: ট্রাম্প

https://pics5.baidu.com/feed/500fd9f9d72a6059d9b4a4d1705bb88a013bbad2.jpeg@f_auto?token=c22add15eda9af29ee116b4d16b11710

মে ৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে বারবার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান গত ২৪ ঘণ্টায় ‘ফলপ্রসূ’ আলোচনা করেছে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’।

সেদিন হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান ‘একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী’ এবং যদি তা হয়, তবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তিনি দাবি করেন, ইরান এতে সম্মত হয়েছে।

ট্রাম্প আরও বলেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্রের যা প্রাপ্য, তা পেতে হবে। তা না-হলে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দেওয়ার জন্য ইরানের ওপর কোনো সময়সীমা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো সময়সীমা নেই’।

এর আগে ওই দিন পিবিএস-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন, “একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি।” তিনি আরও বলেন, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান আগামী সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছাতে পারে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *