লং মার্চে ৩৪তম ডিভিশনের নিখোঁজের রহস্য নিয়ে সিজিটিএনের প্রামাণ্যচিত্র - Mati News
Sunday, October 11

লং মার্চে ৩৪তম ডিভিশনের নিখোঁজের রহস্য নিয়ে সিজিটিএনের প্রামাণ্যচিত্র

চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) একটি প্রামাণ্যচিত্রে লং মার্চের সময় ৩৪তম ডিভিশনের লড়াইয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে। পঞ্চম আর্মি কোরের এই ডিভিশন কুওমিনতাং বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে পেছনে থেকে লড়াই করেছিল।

১৯৩৪ সালের নভেম্বরে দক্ষিণ চীনে সিয়াংচিয়াং নদীর যুদ্ধ হয়। এতে কেন্দ্রীয় রেড আর্মির প্রায় ৮৬ হাজার সদস্য অংশ নেন। যুদ্ধের পর তাদের মধ্যে মাত্র ৩০ হাজারের মতো সদস্য জীবিত ছিলেন। এটি ছিল লং মার্চের অন্যতম ভয়াবহ যুদ্ধ।

এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রেড আর্মি কুওমিনতাং বাহিনীর অবরোধ ভেঙে পশ্চিম দিকে এগিয়ে যায়। এই যুদ্ধের পর ১৯৩৫ সালে ঐতিহাসিক চুনই সম্মেলনের পথ তৈরি হয়। সম্মেলনটি লং মার্চের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে পরিচিত।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *