শানতোংয়ে ২০২৬ নিশান ফোরাম শুরু: সভ্যতার সহনশীলতা ও স্থিতিস্থাপকতায় গুরুত্ব - Mati News
Tuesday, October 27

শানতোংয়ে ২০২৬ নিশান ফোরাম শুরু: সভ্যতার সহনশীলতা ও স্থিতিস্থাপকতায় গুরুত্ব

কনফুসিয়াসের জন্মস্থান পূর্ব চীনের শানতোং প্রদেশের ছুফু শহরে সোমবার ‘২০২৬ চীন আন্তর্জাতিক কনফুসিয়াস সাংস্কৃতিক উৎসব’ এবং ‘বিশ্ব সভ্যতা বিষয়ক ২০২৬ নিশান ফোরাম’ শুরু হয়েছে। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত ও সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন।

‘অংশীদারিত্বমূলক সম্প্রীতির বিশ্বের জন্য মানবতা ও রীতিনীতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষরতা প্রসারে অবদানের জন্য ২১তম ‘ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার’ প্রদান করা হয়।

এবারের নিশান ফোরামের আলোচ্যসূচির মধ্যে রয়েছে সভ্যতার সহনশীলতা ও বিশ্ব শাসনব্যবস্থা, এবং সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সর্বজনীন সম্প্রীতি।

ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্তর্দৃষ্টি কাজে লাগিয়ে বিশ্ব শাসনব্যবস্থাকে আরও উন্নত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সভ্যতার অগ্রগতির কার্যকর পথ খুঁজে বের করাই হবে এই ফোরামের লক্ষ্য।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *