সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিল্প উৎসবের সমাপনী আয়োজনে ওয়াং হুনিং - Mati News
Saturday, September 26

সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিল্প উৎসবের সমাপনী আয়োজনে ওয়াং হুনিং

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং বুধবার সন্ধ্যায় সপ্তম জাতিগত সংখ্যালঘু শিল্প উৎসবের সমাপনী গালা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান।

সমাপনী গালায় ঐতিহ্যবাহী অপেরা, শিশুদের নাটক, বাদ্যযন্ত্র পরিবেশনা ও নৃত্যসহ নানা ধরনের শিল্প পরিবেশিত হয়। এসব পরিবেশনায় বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরার পাশাপাশি সমকালীন জীবনের নানা দিকও ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানের পরিবেশনায় জাতিগত ঐক্য ও অগ্রগতির ক্ষেত্রে অর্জিত সাফল্য উদযাপন করা হয়। একইসঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের দেশের প্রতি ভালোবাসা এবং চীনা জাতির অভিন্ন ভবিষ্যৎ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।

গত ১৮ আগস্ট শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলে এবারের শিল্প উৎসব। বেইজিংয়ের ১৪টি থিয়েটারে মোট ১১৪টি পরিবেশনায় ৪৮টি প্রযোজনা উপস্থাপন করা হয়। উৎসবটির ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক প্রযোজনা মঞ্চস্থ হয়েছে। এতে প্রায় ১ লাখ ৮০ হাজার দর্শক অংশ নেন।

এর আগে ষষ্ঠ জাতিগত সংখ্যালঘু শিল্প উৎসব অনুষ্ঠিত হয় ২০২১ সালে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *