সামরিক হেলিকপ্টারে চীনের বিচ্ছিন্ন জনপদে পৌঁছালো ১৬ টন সহায়তা - Mati News
Tuesday, July 14

সামরিক হেলিকপ্টারে চীনের বিচ্ছিন্ন জনপদে পৌঁছালো ১৬ টন সহায়তা

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহরের বন্যাকবলিত চেনলং টাউনশিপে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রায় ৮ হাজার মানুষের বসবাসের এই টাউনশিপটি টানা ভারি বৃষ্টির কারণে কার্যত একটি ‘বিচ্ছিন্ন দ্বীপে’ পরিণত হয়েছে। গত ৫ জুলাই থেকে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার রাত ৮টা পর্যন্ত অঞ্চলের ৫৯টি নদীর পানির উচ্চতা সতর্কসীমা অতিক্রম করেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকেরা রাতভর ত্রাণসামগ্রী বাছাই ও প্যাকেটজাত করে সামরিক হেলিকপ্টারে তোলার কাজ করেন।

হেলিকপ্টার পাইলট চং ফোলিয়াং বলেন, উপত্যকার ওপর দিয়ে উড়ার সময় দুই পাশের পাহাড় ও নিচের গ্রামগুলোর কারণে পরিস্থিতি বেশ জটিল ছিল। তাই নিরাপদে ত্রাণ পৌঁছে দিতে আমরা তুলনামূলক সমতল স্থান খুঁজে নিয়ে সেখানেই সরবরাহ করেছি।

শনিবার বিকেল থেকে সেনাবাহিনীর সদস্যরা এখন পর্যন্ত ১২টি হেলিকপ্টার উড্ডয়নের মাধ্যমে মোট ১৬ টন ত্রাণসামগ্রী দুর্গত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

স্বেচ্ছাসেবী হ্য চুনচিং বলেন, “গত কয়েক দিনে সেনাসদস্যদের আমাদের স্কুলে এসে ত্রাণ বিতরণ ও সহায়তার ব্যবস্থা করতে দেখেছি। এতে আমাদের মধ্যে নিরাপত্তার অনুভূতি আরও বেড়েছে।”

সূত্র: সিএমজি C:\Users\USER\Downloads\Sequence 04.02_01_21_04.Still037.jpg

C:\Users\USER\Downloads\Sequence 04.02_02_26_02.Still039.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *