সিচাংয়ের ভূমিধস-দুর্গত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে - Mati News
Saturday, August 29

সিচাংয়ের ভূমিধস-দুর্গত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে

চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো, সিচাংয়ে ভূমিধস-দুর্গত এলাকায় ত্রাণকার্যের জন্য দ্বিতীয় স্তরের জাতীয় জরুরি অবস্থা সক্রিয় করেছে। সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, দমকল বিভাগের জরুরি উদ্ধারকারী দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিবিড় ও সুশৃঙ্খলভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বর্তমানে দুর্যোগ-কবলিত এলাকাটিতে ২৬০ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। চীন সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোর সাথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বজায় রাখছে। নেপালের অংশে দুর্যোগ-কবলিত এলাকায় প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন। নেপালে অবস্থিত চীনা দূতাবাস পরিস্থিতি যাচাই করছে এবং একটি কনস্যুলার সতর্কতা জারি করেছে।

তিনি আরও বলেন, ভূমিধসের এই দুর্যোগে চীন ও নেপাল উভয় দেশেই বহু হতাহত ও নিখোঁজ ব্যক্তি রয়েছেন। চীন নেপাল সরকার ও ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। চীন যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য, নেপালের সাথে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে এবং নেপালের প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা প্রদান করবে।

সূত্র: সিএমজি

https://pics7.baidu.com/feed/b2de9c82d158ccbff4a2ee1d768a882cb135415b.jpeg@f_auto?token=caf43af6e8cdcfa2e76f5a5805c14f9a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *