সিপিসির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে জমকালো কনসার্ট - Mati News
Tuesday, June 30

সিপিসির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে জমকালো কনসার্ট

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিত এই কনসার্টে চীনের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ এবং প্রায় ৩ হাজার সাধারণ মানুষ অংশ নেন।

‘পুটিং দ্য পিপল ফার্স্ট’ (জনগণই প্রথম) শিরোনামের এই কনসার্টে চীনের বিপ্লব এবং অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়েসিয়াং, লি শি এবং হান চেংয়ের মতো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও চীনে কর্মরত বিদেশি বিশেষজ্ঞদের প্রতিনিধিরাও এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশনাটি এক আবেঘন মুহূর্তে রূপ নেয়। এ সময় পুরো হলজুড়ে উপস্থিত দর্শকদের কণ্ঠে সমবেত সুরে গানটি ধ্বনিত হয়— “কমিউনিস্ট পার্টি ছাড়া নতুন চীন হতো না”।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *