চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার চীনের কেন্দ্রীয় আর্কাইভ জনসাধারণের জন্য ৪৪ হাজারেরও বেশি ঐতিহাসিক নথি ও ফাইল উন্মুক্ত করেছে।
চীনের জাতীয় আর্কাইভ প্রশাসনের তথ্য অনুযায়ী, নতুনভাবে উন্মুক্ত হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে বিপ্লব, রাষ্ট্র গঠন এবং সংস্কারের বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ে প্রণীত ঘোষণা, কার্যবিবরণী, বিজ্ঞপ্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল।
দীর্ঘ সময়জুড়ে সংরক্ষিত এসব নথিতে বিভিন্ন বিষয়ের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা গত ১০৫ বছরে চীনের কমিউনিস্ট পার্টির আদর্শ, সংগ্রাম, অভিজ্ঞতা ও চেতনাকে তুলে ধরে।
জাতীয় আর্কাইভ প্রশাসন জানিয়েছে, পরিচয়পত্র বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা চীনের কেন্দ্রীয় আর্কাইভ থেকে এসব নথি পর্যালোচনা ও ব্যবহার করতে পারবেন।
জেনিফার/সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি

China’s Central Archives opens more historical documents to public
China’s Central Archives on Wednesday opened over 44,000 historical documents and files to the public to mark the 105th founding anniversary of the Communist Party of China (CPC).
According to the National Archives Administration of China, the newly accessible archives include announcements, work reports, notices and other records formed during various historical periods of revolution, construction, and reform. Spanning a long period of time and covering a wide range of topics, these documents highlight the CPC’s aspirations, endeavors, experience and spirit over the past 105 years.
These archival materials can be accessed at the Central Archives upon presentation of an ID card or other valid credentials.



















