সৌদি যুবরাজের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ : - Mati News
Monday, April 20

সৌদি যুবরাজের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ :

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান 

এপ্রিল ২০: সোমবার বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তাঁর সাথে ফোনে কথা বলেন।

ফোনালাপের সময় সি চিন পিং বলেন, চীন সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং সর্বদা পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সুবিধার নীতি মেনে চলে। এই বছর দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী। চীন এই সুযোগকে কাজে লাগিয়ে, চীন-সৌদি আরব সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত প্রসারিত করতে এবং চীন ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে ইচ্ছুক।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রসঙ্গে সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন অবিলম্বে একটি ব্যাপক যুদ্ধবিরতির পক্ষে এবং শত্রুতা বন্ধের পক্ষে। হরমুজ প্রণালী স্বাভাবিক নৌচলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত, যা আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থে জরুরি। চীন আঞ্চলিক দেশগুলোকে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, উন্নয়ন, নিরাপত্তা ও সহযোগিতার একটি অভিন্ন আবাস গড়ে তুলতে এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রসারে সমর্থন করে।

জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি-চীন সম্পর্ক কৌশলগত এবং চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন তার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার ক্ষতি করছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। সৌদি আরব আলোচনার মাধ্যমে সংঘাত ও মতপার্থক্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিস্থিতির অবনতি এড়াতে আশাবাদী।

তিনি আরও বলেন, সৌদি আরব যুদ্ধবিরতি বজায় রাখতে, পুনরায় যুদ্ধ শুরু হওয়া প্রতিরোধ করতে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে, এবং যৌথভাবে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের উপায় খুঁজতে চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি

https://www.spp.gov.cn/spp/tt/202212/595111/images/fcfbb99bdeb44e639b069ed921c0efbc.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *