হুয়াংইয়ান তাও দ্বীপ নিয়ে ফিলিপাইনকে কড়া হুঁশিয়ারি চীনের - Mati News
Wednesday, August 5

হুয়াংইয়ান তাও দ্বীপ নিয়ে ফিলিপাইনকে কড়া হুঁশিয়ারি চীনের

আগস্ট ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হুয়াংইয়ান তাও দ্বীপকে ঘিরে ফিলিপাইনের তথাকথিত ‘আঞ্চলিক সমুদ্রের সীমারেখা’ নির্ধারণের পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে জানায়, ফিলিপাইনের এই পদক্ষেপ চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের ওপর গুরুতর হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিপাইনের এই পদক্ষেপ জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন (ইউএনসিএলওএস) সহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি সম্পূর্ণ অবৈধ, অকার্যকর এবং বাতিলযোগ্য। চীন এটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং কখনোই মেনে নেবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের ভূখণ্ড একাধিক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়েছে এবং হুয়াংইয়ান তাও কখনোই তার অংশ ছিল না। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী, হুয়াংইয়ান তাওয়ের ওপর ফিলিপাইনের ভূখণ্ডগত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ফিলিপাইন হুয়াংইয়ান তাওসংলগ্ন জলসীমায় ঘন ঘন উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব পদক্ষেপ চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার ক্ষুণ্ন করছে, আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

জেনিফার/শুভ

তথ্য ও ছবি: সিজিটিএন

C:\Users\USER\Desktop\1.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *