চীনে আছে বিশ্বের ১৪টি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সবচেয়ে বড় মজুত। সাম্প্রতিক সরকারি তথ্যে আরও জানা গেছে, এসব খনিজের মধ্যে রয়েছে বিরল খনিজ, টাংস্টেন, টিন, মলিবডেনাম, অ্যান্টিমনি, গ্যালিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, ফ্লুরাইট ও গ্রাফাইট।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে দেশটির খনিশিল্পের মোট উৎপাদন মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩২ দশমিক ৭ ট্রিলিয়ন ইউয়ানে, যা চীনের মোট জিডিপির ২৩ শতাংশেরও বেশি। এতে স্পষ্ট হয়, বৈশ্বিক খনিজ উৎপাদন, গলন ও প্রক্রিয়াজাতকরণ খাতে চীনের শক্ত অবস্থান।
সিএমজি





















