২০২৬ সালের আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেস শুরু হলো বেইজিংয়ে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও তরুণ পণ্ডিতদের অংশগ্রহণে আয়োজিত এই কংগ্রেসে মৌলিক বিজ্ঞানের সর্বশেষ সাফল্য এবং নতুন বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আলোচনা হচ্ছে।
রোববার শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই কংগ্রেসে চীন ও বিদেশের ১ হাজারেরও বেশি বিজ্ঞানী, গবেষক ও তরুণ পণ্ডিত অংশ নিয়েছেন। আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে এ আয়োজন।
কংগ্রেসে মৌলিক বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং আন্তঃবিষয়ক গবেষণার নানা দিক নিয়ে ৫০০টিরও বেশি একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বৃহৎ মডেলের যুক্তি প্রয়োগ, কম্পিউটার দৃষ্টিবিদ্যা, মানব-কম্পিউটার মিথস্ক্রিয়া এবং কোয়ান্টাম তথ্যসহ বিজ্ঞানের বিভিন্ন অগ্রণী বিষয় গুরুত্ব পাচ্ছে।
আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের নিজ নিজ ক্ষেত্রে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা সাম্প্রতিক যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণার অগ্রগতি তুলে ধরছেন।
২০২৩ সালে শিং-থুং ইয়াউয়ের উদ্যোগে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসের যাত্রা শুরু হয়। ‘মানবতার জন্য বিজ্ঞানের অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে প্রতি বছর এই কংগ্রেস আয়োজন করা হয়।
সূত্র: সিএমজি




















