যৌন দাসী হওয়ার গল্প শোনালেন মডেল ক্রেহম - Mati News
Friday, September 11

যৌন দাসী হওয়ার গল্প শোনালেন মডেল ক্রেহম

যৌনসাধারণ নারী থেকে শুরু করে মডেল, অভিনেত্রী সব শ্রেণীর নারীরাই বিভিন্ন সময় যৌন হয়রানির শিকার হয়ে আসছেন। গেল বছর এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন বিখ্যাত এইরিকা ক্রেহম। মডেলিং করতে গিয়ে ২০ বছর বয়সী ক্রেহম নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা থেকেই পাচার হয়েছিলেন।

স্বপ্নের মডেলিং জগতে সুনাম কামাতে এসে যৌনদাসীতে পরিণত হয়ে ছিলেন তিনি। দিনের পর দিন তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে এক এজেন্সির ম্যানেজার।

সম্প্রতি গণমাধ্যমের কাছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা করে ক্রেহম বলেন, ‘একটি এজেন্সি নিজেদের ম্যানেজমেন্ট এজেন্সি বলে পরিচয় দিয়েছিল। একটি দু’কামরার ঘরে প্রায় ২১ জন মিলে থাকতাম আমরা।’

একটি নাইট ক্লাবে কাজের অভিজ্ঞতা শেয়ার করে ক্রেহম বলেন, ‘আমাকে ড্রাগ খাইয়ে এজেন্সির এক ম্যানেজার ধর্ষণ করে। ক্লাবের পিছনের দিকে একটি রেস্টরুমে এই ঘটনা ঘটানো হয়। পালিয়ে যাওয়ার পর রাস্তা থেকে আবার আমাকে একজন তুলে নিয়ে যায়। ফের ড্রাগ দেওয়া হয়। পরের দিন সকালে নিজেকে বিছানার বাঁধা অবস্থায় পাই।’

তার মডেলিং করাটা ভয়াবহ হয়ে গিয়েছিল। বহুদিন এভাবে চলার পর জায়গা পরিবর্তন হতে হতে একদিন পালাতে সক্ষম হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *