অপহরণ রহস্য-উত্তেজনার রোলার কোস্টার মুক্তি পেল ট্রেলার
Wednesday, June 10

অপহরণ রহস্য-উত্তেজনার রোলার কোস্টার মুক্তি পেল ট্রেলার

অপহরণ রহস্য-উত্তেজনার রোলার কোস্টার মুক্তি পেল ট্রেলার। খাঁটি বিনোদন বলতে কী বোঝেন আপনি? ৭০-এর দশকের সেই হিন্দি ছবিগুলোর কথা মনে পড়ে? লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় যে ছবি দর্শককে শুধুমাত্র বিনোদন উপহার দিত? সেই এফেক্ট আপনি ফিরে পেতে পারেন। সৌজন্যে আসন্ন অল্ট বালাজি অরিজিনালস ‘অপহরণ’। সদ্য মুক্তি পেল এর ট্রেলার।

‘অপহরণ’ আদ্যন্ত রহস্য এবং টানটান উত্তেজনার যেন রোলার কোস্টার। উপরি পাওনা রেট্রো মিউজিক। শুধু টাকার জন্য নয়, ভালবাসার জন্য লড়াইয়ের গল্প বুনবে ‘অপহরণ’। জমাটি চিত্রনাট্য, রোমান্স, গান, নাচ, অ্যাকশনে ভরপুর এই গল্পপরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ সেনগুপ্ত।

অরুণোদয় সিংহ, মাহি গিল, বরুণ বাদোলা, নিধি সিংহের অভিনয়ে সমৃদ্ধ ‘অপহরণ’। আগামী ১৪ ডিসেম্বর থেকে অল্ট বালাজির প্ল্যাটফর্মে শুরু হবে স্ট্রিমিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx