ইরানের পারমাণবিক স্থাপনায় ভারি হামলার ইঙ্গিত ট্রাম্পের - Mati News
Thursday, July 23

ইরানের পারমাণবিক স্থাপনায় ভারি হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় দিন দিন আরও সংঘাতম হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। বিশেষ করে ইরানে ধারাবাহিক ভারি বোমাবর্ষণ চলছে যুক্তরাষ্ট্রের। এ পরিস্থিতিতেও দেশটির ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউসে গণমাধ্যমকর্মীরা ট্রাম্পকে প্রশ্ন করেন যে, ইরান তার সেন্ট্রিফিউজগুলো পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোন তথ্য নেই। আমরা তাদের পরমাণু উপাদানের ওপর নজর রাখছি। আসল বিষয়টা সেখানেই।’

এদিকে, ছেড়ে কথা না বলা ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে যে, ‘এ ধরনের হামলা হলে তা যুদ্ধের সম্প্রসারণ হিসেবে বিবেচনা হবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও তার মিত্ররা বৈধ লক্ষ্যবস্তু পরিণত হবে।’

ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাটি। গভীর ভূ-গর্ভে নির্মিত দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স থাকায় এটি ইরানের অন্যতম সুরক্ষিত পারমাণবিক স্থাপনা হিসেবে বিবেচিত।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *