ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না ট্রাম্প - Mati News
Wednesday, June 10

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না ট্রাম্প

এপ্রিল ১৫: গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি বিবেচনা করেন নি; এর কোনো প্রয়োজন নেই।

এদিন সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েক দিন বেশ চমৎকার হবে।

ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপার নিয়ে চুক্তি স্বাক্ষর করা বা ‘ইরানের দক্ষতা বিধ্বস্ত করা’র মাধ্যমে অবসান ঘটবে কি না এমন প্রশ্নোত্তরে ট্রাম্প বলেছেন, দুটি পদ্ধতিই সম্ভব, তবে চুক্তিতে পৌঁছানো আরও ভালো।

উল্লেখ্য, ৭ এপ্রিল ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ দুই সপ্তাহের মতো যুদ্ধ বন্ধ করার ঘোষণা করেছিলেন। ১৪ এপ্রিল ইরানের সঙ্গে ‘যুদ্ধ প্রায় শেষ’ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে পাকিস্তানে আবার আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *