যুক্তরাষ্ট্রে দ্বৈত-ব্যবহার্য পণ্য রপ্তানিতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার স্থগিতাদেশের মেয়াদ বাড়াল চীন - Mati News
Wednesday, November 25

যুক্তরাষ্ট্রে দ্বৈত-ব্যবহার্য পণ্য রপ্তানিতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার স্থগিতাদেশের মেয়াদ বাড়াল চীন

যুক্তরাষ্ট্রে দ্বৈত-ব্যবহার্য পণ্য রপ্তানির ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে চীন। এ বছরের ২৮ নভেম্বর থেকে আসছে ২০২৭ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

২০২৪ সালের ৪৬ নম্বর ঘোষণার দ্বিতীয় ধারার আওতায় থাকা এসব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা স্থগিতের সিদ্ধান্ত প্রথম ঘোষণা করা হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে। প্রাথমিকভাবে এ স্থগিতাদেশের মেয়াদ চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

স্থগিত রাখা ধারাটিতে বলা হয়েছিল, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি ও অতি কঠিন উপাদানসংশ্লিষ্ট দ্বৈত-ব্যবহার্য পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি সাধারণভাবে অনুমোদন করা হবে না।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *