আসন্ন আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে ৩১২ অ্যাথলেটসহ ৫০০ সদস্যের দল ঘোষণা করেছে চীন। বিদেশে এবারই সবচেয়ে বড় অ্যাথলেট দল পাঠাচ্ছে দেশটি।
শনিবার ঘোষিত এ দলে রয়েছেন ১৪৬ জন পুরুষ ও ১৬৬ জন নারী অ্যাথলেট। তাদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশার কর্মী, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সার।
আগামী ১৮ থেকে ২৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান প্যারা গেমস। এবারের আসরে ১৮টি খেলার ৫০০টির বেশি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদ। এর মধ্যে রয়েছে প্যারা সাতার, হুইলচেয়ার বাস্কেটবল এবং সিটিং ভলিবল। আয়োজকদের প্রত্যাশা, ৪৫টি দেশ ও অঞ্চল থেকে তিন হাজারের বেশি অ্যাথলেট এ প্রতিযোগিতায় অংশ নেবেন।
সূত্র: সিএমজি














