দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছেন, যা এ বছরের একদিনের হিসেবে সর্বোচ্চ।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ হাজার ৪৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।




















