কত কোটি টাকার মালিক ঐশ্বরিয়া বচ্চন? - Mati News
Thursday, November 19

কত কোটি টাকার মালিক ঐশ্বরিয়া বচ্চন?

ক্যারিয়ারের প্রায় তিন দশক বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করছেন তিনি। এ ছাড়া রয়েছে তার একাধিক বিনিয়োগও। বলা চলে, সব মিলিয়ে বিপুল সম্পত্তির মালিক অভিনেত্রী।

Aishwarya rai
Aishwarya rai

হিসাব বলছে, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ আমেরিকান ডলারে ১০০ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৯০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।
এর মধ্যে তার ২৮ বছরের কর্মজীবনের আয়, একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি— সবই আছে। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও অভিনেত্রীর উপস্থিতি বেশ জোরালো।
এক প্রথম সারির প্রসাধনী সংস্থার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ঐশ্বরিয়ার। সূত্রের খবর, প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ওই সংস্থার মুখ হন তিনিই। এই সংস্থাও তার বিশ্বজোড়া খ্যাতির নেপথ্যে কাজ করেছে। এ ছাড়া এক সুইস ঘড়ি তৈরির সংস্থার সঙ্গেও যুক্ত তিনি।

ঐশ্বরিয়াকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভাল ২’ ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *