দীপিকার রেকর্ড ভেঙে শীর্ষে কঙ্গনা - Mati News
Wednesday, June 10

দীপিকার রেকর্ড ভেঙে শীর্ষে কঙ্গনা

বলিউডে কঙ্গনার সফলতার ঘোড়া যেন থামছেই না। ‘ফ্যাশন’, ‘কুইন’-এর মতো সাড়া জাগানো সিনেমার মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান ধরে রেখেছেন গ্যাংস্টার খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি বহুল আলোচিত ‘মণিকর্ণিকা’ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর এই ছবিটি কঙ্গনাকে দিয়েছে নতুন সিংহাসন।

গেলো বছর ‘ফিল্মফেয়ার’-এর প্রতিবেদনে দেখা যায়, বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী হচ্ছেন দীপিকা পাড়ুকোন। ‘পদ্মাবত’ ছবিতে তিনি রেকর্ড ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

এবার দীপিকার সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠলেন কঙ্গনা। মুক্তির অপেক্ষায় থাকা ‘মণিকর্ণিকা’ ছবির জন্য তিনি পকেটে পুরেছেন ১৪ কোটি টাকা। যা পারিশ্রমিকের দিক দিয়ে তাকে শীর্ষ অভিনেত্রীর তকমা দিয়েছে।

দ্বীতিয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে প্রিয়াঙ্কা ও কারিনা কাপুর। দীর্ঘদিন পর ‘ভিরে ডি ওয়েডিং’ ছবিতে এসে বাজিমাত করেছেন এই নায়িকা। ছবিতে তার পারিশ্রমিক ছিল ১১ কোটি রুপি। সমান পারিশ্রমিক নিয়ে কারিনার পাশপাশি রয়েছেন আরেক বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। সালমানের আসন্ন ‘ভারত’ ছবির জন্য তিনি নিয়েছেন ১১ কোটি রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *