চার বছর পর অঙ্কুশ ও ফারিয়া
Monday, July 20

চার বছর পর অঙ্কুশ ও ফারিয়া

নুসরাত ফারিয়া২০১৫ সালে বাংলাদেশ–কলকাতা যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ। এই ছবি দিয়েই চলচ্চিত্রে অভিষেক ফারিয়ার। মুক্তির পর বেশ আলোচনায়ও আসে ছবিটি। দীর্ঘ চার বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার এই দুই তারকা। তবে এবার আর যৌথ প্রযোজনার ছবি নয়। দুই দেশের দুটি ছবিতে অভিনয় করবেন এই জুটি। একটির নাম ‘বিবাহ অভিযান’। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। আরেকটি ছবির নাম এখনো ঠিক হয়নি। জানা গেছে, বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব।

‘বিবাহ অভিযান’ ছবিতে আগে চুক্তিবদ্ধ হলেও গত বুধবার রাতে কলকাতার একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশের ছবিটিতে চুক্তি সই করেন ফারিয়া ও অঙ্কুশ। এ সময় উপস্থিত ছিলেন শাপলা মিডিয়ার চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান। দুটি ছবিতে চুক্তি সইয়ের বিষয়টি কলকাতা থেকে মুঠোফোনে জানিয়েছেন ফারিয়া ও অঙ্কুশ। এ সময় ফারিয়া বলেন, ‘কলকাতার ছবিটির চুক্তি আগেই হয়েছে। গত বুধবার রাতে বাংলাদেশের ছবিটিতে আমি আর অঙ্কুশ চুক্তিবদ্ধ হয়েছি।’

ফারিয়া

অঙ্কুশ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমার প্রথম ছবিই ছিল অঙ্কুশের সঙ্গে। সেই থেকেই আমরা ভালো বন্ধু। নাচ ও অভিনয়ে সমান পারদর্শী অঙ্কুশ।’ এ ব্যাপারে অঙ্কুশ বলেন, ‘দীর্ঘ সময় পর ফারিয়ার সঙ্গে পরপর দুটি ছবিতে কাজ করতে যাচ্ছি। আমাদের বোঝাপড়ার জায়গাটা খুব ভালো। এত দিন একসঙ্গে ছবিতে কাজ না হলেও নিয়মিতই যোগাযোগ ছিল। তা ছাড়া মাঝেমধ্যে মঞ্চে আমরা একসঙ্গে শো করি।’

ফারিয়া জানান, ৩০ মার্চ থেকে ‘বিবাহ অভিযান’ ছবির শুটিং শুরু হচ্ছে কলকাতায়। বাংলাদেশের ছবিটির শুটিং শুরু হবে জুন মাসের প্রথমে। এটি আগামী পবিত্র ঈদুল আজহায় মুক্তির কথা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx