আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় মানবিক চিকিৎসাসেবা দিতে যাত্রা শুরু করেছে চীনের গণমুক্তি ফৌজ-পিএলএ’র নৌবাহিনীর একটি বিশেষ হাসপাতাল জাহাজ। বুধবার পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও বন্দর থেকে জাহাজটি যাত্রা করে।
‘মিশন হারমনি-২০২৬’ নামে এই মিশন ২০০ দিনের বেশি সময় ধরে চলবে। এসময় জাহাজটি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে গিয়ে সেখানকার মানুষকে দেবে বিনামূল্যে চিকিৎসাসেবা। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ও করবে জাহাজের কর্মীরা।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এই উদ্যোগের লক্ষ্য ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতা জোরদার করা এবং বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নে অবদান রাখা।
চীনের নিজস্ব নকশা ও প্রযুক্তিতে নির্মিত ১০ হাজার টন শ্রেণির এই জাহাজে ১৮টি ক্লিনিক্যাল বিভাগ, পাঁচটি সহায়ক রোগ নির্ণয় ইউনিট ও আটটি অপারেশন থিয়েটার আছে।
সূত্র: সিএমজি বাংলা




















