বরিশাইল্লা কিটো ভাইয়ের গান
কার্যত লকডাউন শুরু হবার কয়েকদিন পর অলস সময় কাটাচ্ছিলাম। এমনই এক অলস সন্ধ্যায় মাথার ভেতর নানা চিন্তা উঁকি মারছিল। যার মধ্যে অন্যতম, এই সময়টা মানুষের জন্য কিছু করা যায় কি না। কী করা যায়? আমার মেধা যা আছে তাই দিয়েই কিছু একটা করতে হবে। গান বানানো যায়। আমরা ভার্সিটিতে ক্লাস করি আর তীর্থের কাকের মতো অপেক্ষা করি একটা ছুটির জন্য, অথচ এখন অফুরন্ত ছুটি। এই ছুটির বিষয়টা মাথায় নিয়েই একটা গান বানিয়ে ফেললাম। লিখে ফেলেন ‘কিটো স্টে হোম সং।’ ওরফে কিটো ভাইয়ের গান গানের কথাগুলো এমন ‘এ গেদু, সমেস্যা কী? হাতে পায়ে সাবান মাখ, ঘন ঘন ধুইতে থাক...’।
বরিশালের আঞ্চলিক ভাষায় বানানো এই গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে লাগলো হু হু করে। এরপর অনেক বড় বড় মানুষের শুভাশীষ পেলাম। বলা যায় এই ভিডিও গানটি আমাকে অন্য এক পরিচয় এনে দিলো- কথা বলছিলেন কিটো ভাই। যার আসল নাম মাসরুর রাব্বি ইনান। কিন্তু নাম কিটো ভাই কেন? এটাও একটা মজ...













