কোরবানির পশু মোটাতাজাকরণ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি
ত্যাগের মহিমায় সমুজ্জ্বল কোরবানির জন্য প্রস্তুতির সময় এখনই। এ জন্য পশুর স্বাস্থ্য, অনৈতিক পন্থায় মোটাতাজাকরণ ও মানবদেহে তার ক্ষতিকর প্রভাব পরস্পর সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেশ এখন গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ। গত ৯ বছরে মাংসের উৎপাদন বেড়েছে সাত গুণ। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে ব্যবসায়ীরা মাংস রপ্তানিরও আশা করছে। বর্তমানে খামারের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০১৭-১৮ অর্থবছরে মাংসের উৎপাদন ছিল ৭.১৫ মিলিয়ন টন এবং গবাদি পশুর সংখ্যা (গরু, মহিষ, ছাগল, ভেড়া) পাঁচ কোটি ৫১ লাখ ৪০ হাজার। লিখেছেন আলী এরশাদ হোসেন আজাদ
অনৈতিক পন্থায় মোটাতাজাকরণ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি
ইসলামী আদর্শ ‘হালালান তাইয়্যেবা’ অর্থাৎ ‘বৈধ ও পবিত্র’ উপায়ে জীবিকা অর্জন। রিজিকদাতা মহান আল্লাহ মানুষের জন্য ‘রিজকান কারিমা’র (সম্মানজনক জীবিকা) ব্যবস্থা করেছেন। হাদিসের ভাষায় ‘জীবিকার ১০ ভাগের ৯ ভাগ ...














