স্ত্রী-কন্যাকে নিয়ে ছুটিতে যাচ্ছেন সাকিব
চলতি বিশ্বকাপে ব্যাট আর বলে অসংখ্য রেকর্ডও গড়েছেন সাকিব । ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন।
সাকিব আল হাসানের একক নৈপুণ্যে ৬২ রানের দাপুটে জয়ই পেয়েছে বাংলাদেশ দল। ফলে সাত ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ বার্মিংহামে । প্রতিপক্ষ এখনো পর্যন্ত অপরাজিত থাকা ভারত। সে ম্যাচের আগে অবশ্য লম্বা বিরতিই পাচ্ছে টাইগাররা। কারণ ম্যাচটি হবে আগামী জুলাই মাসের ২ তারিখ।
তাই তো মাঝের ৮ দিনের মধ্যে পাঁচ দিনই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে দলের সদস্যদের জন্য। সোমবারের ম্যাচ শেষে আনুষ্ঠানিক এক বার্তায় এ খবর জানিয়েছেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
যেখানে তিনি নিশ্চিত করেছেন আগামী ২৯ জুন পর্যন্ত ছুটিতে থাকবে বাংলাদেশ দলের সদস্যরা। পরে ৩০ জুন থেকে শুরু হবে ভারতের বিপক্ষে মাঠে নামা...













