Sample Page - Page 211 of 448 - Mati News
Sunday, April 26

Sample Page

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিচ্ছেন রাবি ও যবিপ্রবি শিক্ষার্থী

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিচ্ছেন রাবি ও যবিপ্রবি শিক্ষার্থী

Education
ইতালির নেপোলি শহরে আগামী ৩-১৪ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০১৯। এতে বাংলাদেশ থেকে অংশ নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশের ৮ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি ) শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র সূত্রধর। বিশ্বের ১৯৩টি দেশ থেকে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১৩ হাজার শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করবেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) উপাচার্যের সম্মেলন কক্ষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক (খেলাধুলা) সভায় উপস্থিত ছিলেন।  এ আয়োজন...
অফিসে ঘুম? মিলবে ইনসেন্টিভ! কর্মী বাঁচাতে নয়া নিয়ম জাপানে

অফিসে ঘুম? মিলবে ইনসেন্টিভ! কর্মী বাঁচাতে নয়া নিয়ম জাপানে

Cover Story, Health and Lifestyle
অনেকেই ভোর ভোর উঠে কোনও মতে ব্রেকফাস্ট খেয়েই অফিসে ছোটেন। এ দিকে অফিসে গিয়ে সারাদিন ঢুলুঢুলু চোখ। আচ্ছা, যদি অফিসেই একটু ঘুমিয়ে নেওয়া যেত কেমন হত? ধরুন, দুপুরের খাবার খেয়ে অফিসেই ভাতঘুম দিলেন। তার জন্য আপনার বস তো বকলেনই না, উল্টে বাহবা দিলেন। এমনকি মাইনের সঙ্গে পেলেন বেশ কিছু ইনসেন্টিভও। না, অবাক হওয়ার কিছু নেই, জাপানের বেশ কিছু সংস্থায় এখন এটাই রীতি। চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত আট ঘন্টা ঘুম প্রয়োজন। কিন্তু বলাই বাহুল্য, কাজের চাপেই হোক বা অন্যান্য কারণে, বেশিরভাগ মানুষই আট ঘন্টার থেকে অনেকটাই কম ঘুমান।  গোটা বিশ্বেই ছাত্র ও চাকুরিজীবী পর্যাপ্ত ঘুমের অভাবে ভোগেন। জাপানের মানুষও এই সমস্যার শিকার।  এদিকে একজন আম জাপানি নাগরিক প্রয়োজনের তুলনায় প্রায় ৩৬ মিনিট কম ঘুমিয়ে থাকেন। আর সেই দিকে নজর দিয়েই কর্মচারীদের পর্যাপ্ত ঘুমের দাওয়াই দিচ্ছে জাপানের বিভিন্ন সংস্থা। পর্যা...
সাম্প্রতিক চাকরির খবর

সাম্প্রতিক চাকরির খবর

Cover Story
সাম্প্রতিক চাকরির খবর : বাংলাদেশ ডাক বিভাগ পদ ও যোগ্যতা : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৪ জন। এইচএসসি বা সমমান। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৬০ শব্দ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। উচ্চমান সহকারী ৭ জন। স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। পোস্টাল অপারেটর ৯৫ জন। দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। মেইল অপারেটর ৬৮ জন। এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। ড্রাফটম্যান ১ জন। স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে ড্রাফটম্যানশিপ সনদধারী। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। ড্রাইভার (ভারী) ৩ জন। এসএসসি বা সমমান পাসসহ গাড়ি চালনায় ২ বছরের অভিজ্ঞতা এবং বৈধ্য লাইসেন্সধারী। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন। এইচএসসি...
প্রার্থীর এক্সট্রা কারিকুলার গুরুত্বের সঙ্গে দেখা হয় : ওয়ালটনের নির্বাহী পরিচালক

প্রার্থীর এক্সট্রা কারিকুলার গুরুত্বের সঙ্গে দেখা হয় : ওয়ালটনের নির্বাহী পরিচালক

admission, Education, Study, চাকরির পরীক্ষার প্রশ্ন
দেশের ইলেকট্রনিকস পণ্যের বাজারে প্রথম সারিতে রয়েছে ওয়ালটন । প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে প্রতি মাসেই জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। নতুনদের চাকরির সুযোগ কেমন, নিয়োগ প্রক্রিয়া কিভাবে এবং প্রার্থীদের কাজে আসবে—এমন সব বিষয় নিয়ে বলেছেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এস এম জাহিদ হাসান ১। ওয়ালটনে চাকরির সুযোগ কেমন? প্রতিবছর সাধারণত কতসংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়? —প্রতিবছর আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়। বর্তমানে ১৭টি বিভাগে প্রায় ২৫ হাজার লোক কাজ করছেন। গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারে বছরে প্রায় ছয় হাজার কর্মী (দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকসহ) নতুন করে নেওয়া হয়। এ ছাড়া ঢাকার করপোরেট অফিসে বছরে প্রায় তিন হাজার জনবল নিয়োগ দেওয়া হয়। যেসব বিভাগে নিয়মিত লোক নিয়োগ হয়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিভাগ হচ্ছে—প্রডাকশন, রিসার্চ অ্যান্ড ড...
মোবাইলে অটো কল রেকর্ডার ব্যবহার করা কি জায়েজ?

মোবাইলে অটো কল রেকর্ডার ব্যবহার করা কি জায়েজ?

Islam, Tech news
প্রশ্ন : আমরা অনেকেই গুরুত্বপূর্ণ কথা সংরক্ষণের জন্য মোবাইলে অটো কল রেকর্ডার অ্যাপ ব্যবহার করি। কখনো কখনো নিজের নিরাপত্তার জন্য এ ধরনের পদক্ষেপ নিতে হয়। প্রশ্ন হলো, কারো অনুমতি ছাড়া এভাবে তার কথা রেকর্ড করার জন্য মোবাইলে অটো কল রেকর্ডার ব্যবহার করা কতটুকু বৈধ? উত্তর : মানুষের কিছু কিছু কথা শ্রবণকারীর জন্য আমানত। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি কথা বলার পর এদিক-সেদিক তাকায়, তবে তার এ কথা (শ্রবণকারীর জন্য) আমানত বলে গণ্য। (তিরমিজি, হাদিস : ১৯৫৯) যেহেতু অটো কল রেকর্ডার ব্যবহার করার মাধ্যমে মানুষের এ ধরনের কথাগুলোও বিনা অনুমতিতে সংরক্ষিত হয়ে যায়, তাই এ ধরনের অ্যাপ ব্যবহার না করাই ভালো। তবে কেউ এ রকম কোনো গোপন কথা বলে ফেললে সঙ্গে সঙ্গে ওই রেকর্ডটি মুছে ফেলা উচিত। কেননা আপনার সেটা কারো কাছে প্রকাশ করার ইচ্ছা না থাকলেও কোনোভাবে তা হয়তো প্রকাশ হয়ে যেতে পারে। হাসান বসরি (রহ.) বলেন...
২০১৯ সালের এইচএসসি ফলাফল ২০-২২ জুলাই

২০১৯ সালের এইচএসসি ফলাফল ২০-২২ জুলাই

Education
২০১৯ সালের এইচএসসি ফলাফল  ও সমমানের পরীক্ষার ফলাফল  প্রকাশের জন্য জুলাইয়ের তৃতীয় সপ্তাহকে প্রস্তাব করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি জানান, আগামী ২০, ২১ ও ২২ জুলাইয়ের যেকোনো একদিন এইচএসসি ফলাফল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সম্ভাব্য এই তিনটি তারিখের মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় দিয়ে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে। প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হচ্ছে। প্রথা অনুযায়ী, এইচএসসি ফলাফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ফল প্রকাশের দিন দুপুরে শিক্ষা বোর্ডগুলো নিজস্ব ওয়েব সাইটে ফল প্রকা...
১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : লিখিত পরীক্ষার প্রস্তুতি

১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : লিখিত পরীক্ষার প্রস্তুতি

Cover Story, Education
১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় দেড় লাখেরও বেশি প্রার্থী পাস করেছেন। স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের এসব প্রার্থীকে জুলাই মাসে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদনের সময় প্রার্থী যে বিষয়টি নির্বাচিত করেছেন, লিখিত পরীক্ষা মূলত সেই বিষয়ের ওপর দিতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে ১০০ নম্বরে, সময় ৩ ঘণ্টা। ইংরেজি ও বাংলা বিষয়ের প্রার্থীর সংখ্যা অনেক। স্কুল ও কলেজ পর্যায়ের জন্য এই দুই বিষয়ের প্রস্তুতির বিস্তারিত এখানে তুলে ধরা হলো— # ইংরেজি : স্কুল পর্যায় : ইংরেজি Grammar-এর ওপর ৪০ আর Writing-এ ৬০। লিখিত পরীক্ষার সিলেবাসের আইটেমগুলোর ওপর ভালো দখল আনতে হবে। ১. Use of article (৫ নম্বর) : article-এর ব্যতিক্রমধর্মী নিয়মগুলো আয়ত্তে আনতে হবে। A, An, The-এর বেসিক ব্যবহার জানতে হবে। নবম ও দশম শ্রেণির বইগুলো থেকে চর্চা করতে হবে। ২. Use of Preposition (৫ নম্বর) : ...
স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ নারীর, তবুও শেষ রক্ষা হলো না

স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ নারীর, তবুও শেষ রক্ষা হলো না

Cover Story
সর্বোচ্চ চেষ্টা করেও দুর্বৃত্তের হাত থেকে স্বামীকে বাঁচাতে পারলেন না সদ্য বিবাহিত এক তরুণী। সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে তার স্বামী রিফাত শরীফকে (২৫) গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা সরকারি কলেজের ঠিক সামনে এ ঘটনা ঘটে। আশপাশের অনেক লোক সন্ত্রাসীদের এ তাণ্ডব দেখলেও একজন ছাড়া তাদের ঠেকানোর চেষ্টা করেনি কেউ। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত রিফাতের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আয়শা আক্তার মিন্নি নামের ওই তরুণীর দুই মাস আগে রিফাত শরীফের সঙ্গে বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই নয়ন নামে এক যুবক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। ওই যুবক নিজেকে তরুণীর সাবেক স্বামী এবং প্রেমিক হিসেবে পরিচয় দিতে থাকে। এ ঘটনায় রিফাতের সঙ্গে নয়নের বচসা হয়। এর জের ধরে বুধবার বরগুনা সরকার...
নবীজির সাথে মুমিনদের ঘনিষ্ঠ সম্পর্কের বর্ণনা

নবীজির সাথে মুমিনদের ঘনিষ্ঠ সম্পর্কের বর্ণনা

Cover Story, Islam
নবীজির (সা.) সাথে মুমিন দের সম্পর্ক কেমন ছিল? কেবলই নেতা ও কর্মীর মধ্যকার আদেশ ও আনুগত্যের সম্পর্ক? কুরআন আমাদের এ প্রশ্নের উত্তর দেয়। কুরআন আমাদের জানিয়ে দেয়, রাসুলুল্লাহ (সা) ও মুমিন দের মধ্যকার উষ্ণ ও ঘনিষ্ঠতর সম্পর্কের কথা। নিম্নে এমনই চারটি আয়াত উল্লেখ করা হল। এক. “নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তাঁর (নবীজির) স্ত্রীগণ তাদের (মুমিনদের) মাতা।…” (সূরা আহযাব, আয়াত: ৬) দুই. “তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।” (সূরা তওবা, আয়াত: ১২৮) তিন. “আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয়, এবং বলে, এ লোকটি তো কানসর্বস্ব। আপনি বলে দিন, কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য, আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর। বস্তুতঃ তোমাদের মধ্যে যারা ঈ...
বাজেরিগার পাখির রোগ ও রোগের চিকিৎসা

বাজেরিগার পাখির রোগ ও রোগের চিকিৎসা

Agriculture Tips, Cover Story
বাজেরিগার পাখির কোষ্ঠকাঠিন্যঃ  কোষ্ঠকাঠিন্য দেখা যায় প্রায় সব পাখিদের মধ্যে। বাজেরিগার পাখির হজম প্রক্রিয়ায় যখন সমস্যা সৃষ্টি হয় তখনই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। লক্ষনঃ পাখির মল ছোট আকৃতির ও শক্ত হবে, অনেক সময় পাখির মলত্যাগ করতে কষ্ট হয়, চোখে ঘুম আসে, মল শক্ত হয় বলে অনেক সময় পায়ু পথে লেগে থাকে বলে পায়ু পথ বন্ধ হয়ে যায় এর ফলে পাখি দুর্বল হয়ে পড়ে। চিকিৎসাঃ পাখিকে এই সময় ভিটামিন বি কমপ্লেক্স পানির সাথে মিশিয়ে খেতে দিতে হবে এবং প্রচুর শাক সবজি খেতে দিতে হবে, যতদিন ভালো না হয় ততদিন। পাখির মল যদি পায়ু পথে লেগে থাকে তাহলে হাল্কা গরম কুসুম জল দিয়ে এক টুকরা তুলা দিয়ে পায়ু পথ পরিস্কার করে দিয়ে ভ্যাসলিন বা ওলিভ ওয়েল লাগিয়ে দিতে হবে।     কৃমিনাশক প্রদান: পাখিকে ৩ মাস বয়সে প্রথম কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে। এবং প্রতি ৩ মাস পরপর কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে। রোগবালাই প্রতিরো...
স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক বৃত্তি ২০১৯

স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক বৃত্তি ২০১৯

Cover Story, Education, স্কলারশিপ
২০১৭ কিংবা ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করা যেসব শিক্ষার্থী বর্তমানে স্নাতক পড়াশোনা করছে, তাদেরকে শিক্ষা বৃত্তি দেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। এ বৃত্তির জন্য আবেদন করতে হলে- শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ ৯.০ হতে হবে। শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় ১০,০০০ টাকা বা তারও কম হতে হবে। যেসব শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠান বা উৎস থেকে ইতোমধ্যে বৃত্তি পেয়েছে/পাচ্ছে, তারা প্রাইম ব্যাংকের বৃত্তির জন্য আবেদন করতে পারবে না। বৃত্তির আবেদন পাঠাতে হবে ১৬ মে ২০১৯ তারিখের মধ্যে এই ঠিকানায় : প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, বাড়ি নং-১০ (২য় তলা), রোড নং-১৯/এ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩। আবেদনের নিয়ম ও অন্যান্য তথ্য বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।...
অনার্স ভর্তির নূন্যতম যোগ্যতা নির্ধারণ

অনার্স ভর্তির নূন্যতম যোগ্যতা নির্ধারণ

admission, Education
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজে অনার্স ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অ্যাকাডেমিক কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি ও এইচএসসিতে যথাক্রমে নূন্যতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ২.৫০ পয়েন্ট। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ ৩.০০ এবং এইচএসসিতে জিপিএ-২.৫০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে সকল পর্যায়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। এছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজের গভর্নিং বডি গঠন ও মেয়াদ সংশোধন করা হয়। নতুন নিয়মে গভর্নিং বডিতে একজন মহিলা সদস্য নিয়োগের বাধ্যবাধকতা...
কলেজে ভর্তি হতে হবে ২৭ থেকে ৩০ জুনের মধ্যে

কলেজে ভর্তি হতে হবে ২৭ থেকে ৩০ জুনের মধ্যে

admission, Cover Story, Education
২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে  কলেজে ভর্তি হতে ইচ্ছুকদের যারা ইতোমধ্যে ফি জমা দিয়ে কলেজ নিশ্চয়ন করেছে, তাদেরকে ২৭ থেকে ৩০ জুন ২০১৯ তারিখের ইতোমধ্যে ফি জমা দিয়ে কলেজ নিশ্চয়ন করেছে, তাদেরকে ২৭ থেকে ৩০ জুন ২০১৯ তারিখের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। ভর্তি হতে স্ব স্ব কলেজের নির্ধারিত ভর্তি ফি কলেজে গিয়ে জমা দিতে হবে।  ভর্তির সময় সাধারণত যেসব কাগজপত্র লাগবে- ১। এসএসসি নম্বরপত্রের ফটোকপি ২। প্রশংসাপত্রের ফটোকপি ৩। আবেদনের ফলাফল ও নিশ্চয়ন কপি ৪। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ৫। জন্মনিবন্ধন সনদের ফটোকপি ৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি...
তাওয়াক্কুল : সম্মানজনক জীবনের অধিকারী হওয়ার আমল

তাওয়াক্কুল : সম্মানজনক জীবনের অধিকারী হওয়ার আমল

Cover Story, Islam
তাওয়াক্কুল আরবি শব্দ। এর অর্থ আল্লাহ তায়ালার ওপর নির্ভরতা, আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করা এবং তারই ওপর ভরসা করা। ঈমানদার মানুষের বড় গুণ হচ্ছে, সর্বাবস্থায় আল্লাহতায়ালার ওপর ভরসা করা; সব কাজের ক্ষেত্রে আল্লাহর ওপর নির্ভরতা। অর্থাৎ চূড়ান্ত ফয়সালার ক্ষমতা যে আল্লাহর হাতে, তা মনেপ্রাণে স্বীকার করার নাম হচ্ছে- আল্লাহর ওপর ভরসা করা। বিষয়টি এভাবেও বলা যায়, একজন ঈমানদার ব্যক্তি, ভালো ও কল্যাণকর বিষয় অর্জনের জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করবে এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করবে; তার প্রতি দৃঢ় আস্থা রাখবে। এর মাঝেই রয়েছে ইহকালীন ও পরকালীন কল্যাণ। আল্লাহ তায়ালার ওপর ভরসার নানা পর্যায় রয়েছে। অনেকেই কেবল মুখে আল্লাহর ওপর নির্ভর করার কথা বলেন। আবার কেউ কেউ সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা করেন। আল্লাহর ওপর নির্ভরতার ক্ষেত্রে কারো কারো মনে কিছুটা দ্বিধা-সন্দেহ ও উদ্বেগ কাজ করে। এগুলো সর্বোচ...
ক্যান্সারের টিকা পরীক্ষামূলক ভাবে দেওয়া হল ৮০০ কুকুরকে

ক্যান্সারের টিকা পরীক্ষামূলক ভাবে দেওয়া হল ৮০০ কুকুরকে

Cover Story, Health and Lifestyle
ক্যান্সারে গোটা বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। ক্যান্সারে আক্রান্তকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। কিন্তু তার জন্য রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই জরুরী। বেশির ভাগ ক্ষেত্রেই তৃতীয় বা চতুর্থ পর্যায়ে ক্যানসার ধরা পড়ে। এই পরিস্থিতিতে ক্যান্সারের চিকিত্সা বা মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে ক্যান্সার রোধে আরও এক ধাপ এগল আধুনিক চিকিত্সা বিজ্ঞান। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের টিকা আবিষ্কারের চেষ্টায় অবিরাম গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। এ বার তার পরীক্ষামূলক প্রয়োগ করা হল কুকুরের উপর। বিজ্ঞানীদের বিশ্বাস, এই পরীক্ষা সফল হলে তা কার্যকর হতে পারে মানুষের শরীরেও। দীর্ঘ ১২ বছরের গবেষণার পর এক দল মার্কিন বিজ্ঞানী আবিষ্কার করেছেন ক্যান্সারের প্রতিষেধক যা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ছাড়াই শরীরে ক্যান্সারের কোষের বাড়-বৃদ্ধি বন্ধ করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা...