নকল নিয়ে কী বলছেন পাসওয়ার্ড ছবির পরিচালক?
ঈদের ছবি পাসওয়ার্ড সারা দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে। সেই সঙ্গে এ ছবি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে সমান তালে। অভিযোগ উঠেছে, ছবিটি নাকি নকল। পরিচালক মালেক আফসারী এবং সহযোগী প্রযোজক মোহাম্মদ ইকবাল পরোক্ষভাবে সে অভিযোগ স্বীকার করেছেন।
অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ছবিটি প্রযোজনা করেছে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস, সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল। শাকিব খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান, ডন।
মুক্তির আগেই ট্রেলার দেখে অনেকেই নকলের অভিযোগ তুলেছেন ‘পাসওয়ার্ড’ ছবিটির দিকে। কেউ কেউ বলেছেন, এটি ভারতের ছবির নকল, আবার কেউ বলেছেন দক্ষিণ কোরিয়ার ছবির নকল। বিষয়টি আমলে নেন নির্মাতা মালেক আফসারী। নিজের ফেসবুক ওয়ালে ৫ জুন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। সেখ...













