গরমে শিশুদের আরামের পোশাক
গরমের এই সময়ে সবচেয়ে বেশি দুর্ভোগে থাকে শিশুরা৷ এতে পোশাক আরামদায়ক না হলে অস্বস্তিতে ভোগে তারা৷গরমে শিশুর পোশাকে আরামের বিষয়টি মাথায় রেখে দেশীয় বুটিক হাউসগুলোয় এখন বয়সভেদে নানা ধরনের পোশাকের আয়োজন দেখা যায়৷
শূন্য থেকে দুই বছর বয়সীদের জন্য: এক দিনের নবজাতক থেকে ছয় মাস বয়সী শিশুদের গরমে পোশাকে সবার আগে আরামের বিষয়টি প্রাধান্য দিতে হবে৷ এ ক্ষেত্রে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই বলে জানালেন নকশাবিদেরা৷ গরমের বিষয়টি মাথায় রেখে নবজাতকদের জন্য বৈচিত্র্যময় নকশার সুতি পোশাক দেখা গেল বুটিক হাউসগুলোতে। ছেলে বা মেয়ের পোশাকে কাটছাঁটে তেমন একটা পার্থক্য নেই৷ বেশির ভাগ দোকানেই শিশুদের জন্য থাকছে এক ছাঁটের নিমা৷ কাপড়ের মধ্যে বেক্সি ফেব্রিকসের ব্যবহার বেশি৷ প্রিন্টের মধ্যে চেক ও ফ্লোরাল এবং নকশার ক্ষেত্রে হাতের কাজেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে৷
তিন থেকে আট বছর বয়সীদের জন্য: এই বয়সী মেয়েশিশুদের জন...













