শুক্রবারের হাট বাজার : জেনে নিন দরদাম
রাজধানীর ধানমন্ডির ১০/এ রাস্তার ৫০ নম্বর বাড়িটা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হলো না। শুক্রবার বলেই সম্ভবত রাস্তায় লোকজন কম। তবে বাড়িটার সামনে দাঁড়িয়েই চমকে যেতে হলো। সাজানো গোছানো বাড়িটার সামনে দোকানপাট। সবই অস্থায়ী। এ কারণে সেগুলো দোকানপাট না বলে স্টল বলাই ভালো।
প্রতি শুক্রবার এই স্টলগুলো সাজিয়ে বসে থাকেন বিক্রেতারা। তবে যাঁরা এতক্ষণ ভাবছেন, খুব সাধারণ মানের বিক্রেতা তাঁরা, তাহলে ভুল হবে। কারণ, এই উদ্যোগের মূল রহস্যই হলো এক ছাদের নিচে নিরাপদ ও অরগানিক সব পণ্যের সমাহার ঘটিয়েছেন। পুরা ধানমন্ডিবাসীর জন্য এ উদ্যোগটা নিয়েছে এমআইবি স্পিরিট (মেইড বাংলাদেশ ১৯৭১) নামের একটি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজা পণ্য নিয়ে শুক্রবার ওই বাড়িতে বসে এ আয়োজন। শুক্রবার বলেই আয়োজনটার নাম দেওয়া হয়েছে ‘উইক এন্ড স্পিরিট’।
মিলবে পরিবেশবান্ধব উপাদানে তৈরি ব্যাগ১৯ অক্টোবর শুক্রবার সকালে গিয়ে পরিচিত হও...












